ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্বামীকে ছাড়া প্রথমবার বিয়েবার্ষিকী রানি এলিজাবেথের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ সাত দশকের দাম্পত্য জীবন শেষে এবারই প্রথম স্বামীকে ছাড়া বিয়েবার্ষিকী পালন করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

রানি এলিজাবেথের সঙ্গে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের বিয়ে হয় ১৯৪৭ সালের ২০ নভেম্বর। খবর সৌদি গেজেটের।

গত শনিবার ছিল তাদের ৭৪তম বিয়েবার্ষিকী। তবে এবার রাজপ্রসাদে রানির বিয়েবার্ষিকীতে ছিল না কোনো আনন্দ আয়োজন। তার পরিবর্তে রোববার বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, এ বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে ৯৯ বছর বয়সে মারা যান প্রিন্স ফিলিপ।

১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণের পর ২০১৭ সালের আগস্টে অবসর নেওয়ার আগ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি সরকারি কর্মসূচিতে অংশ নেন।

রয়্যাল মেরিনসহ ৭৮০টির বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রেসিডেন্ট অথবা সদস্য প্রিন্স ফিলিপ ৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য দিয়েছেন।

১৯২১ সালে জন্মগ্রহণ করেন প্রিন্স ফিলিপ। ১৯৪৭ সালে রাজকন্যা দ্বিতীয় এলিজাবেথকে বিয়ে করেছিলেন প্রিন্স ফিলিপ। রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ঘরে চার সন্তানসহ আট নাতি-নাতনি রয়েছেন। রানি এলিজাবেথের বয়স এখন ৯৫ বছর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্বামীকে ছাড়া প্রথমবার বিয়েবার্ষিকী রানি এলিজাবেথের

আপডেট টাইম : ০৯:৫২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১