ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সামাজিক বনায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমি সৃজন করা হবে -পরিবেশমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সামাজিক
বনায়নের মাধ্যমে দেশে কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। তিনি
বলেন, একটি দেশের এক চতুর্থাংশ বা ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, সেখানে বাংলাদেশে
বৃক্ষ আচ্ছাদিত ভূমি আছে মোট ভূমির ২২ দশমিক ৩৭ শতাংশ। পতিত জমিতে, সাগরে জেগে
ওঠা নতুন চর ও উপকূলীয় এলাকায় বনায়ন করে লক্ষ্যমাত্রার অবশিষ্টাংশ পূরণ করা হবে।
পরিবেশমন্ত্রী শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রণোদনা কর্মসূচির
আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও সার বিতরণ
কর্মসূচির  উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, শুধু সরকারের একার পক্ষে কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমি সৃজন
কষ্টসাধ্য বিধায় জনসাধারণকে এগিয়ে আসতে হবে। বাড়ির আনাচে কানাচে, খোলা জায়গায়,
পতিত জমিতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এর
যথাযথভাবে পরিচর্যা করতে হবে। কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমি সৃষ্টি করতে পারলে আমরা
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে পারবো।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব
আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান মোঃ তাজ উদ্দীন প্রমুখ।
এ কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলায় ৩ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে ১ বিঘা
জমির জন্য
২ কেজি করে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড বোরো ধানের বীজ এবং ৮০০ জন কৃষকের মাঝে
৫ কেজি উচ্চ ফলনশীল বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার
বিতরণ করা হবে।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সামাজিক বনায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমি সৃজন করা হবে -পরিবেশমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১