ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এক ইলিশের দাম ১ লাখ ১৬ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬
  • ৪২৮ বার

ইলিশের দাম সাধারণের হাতের নাগালে চলে গেছে অনেক আগেই। এক জোড়া ইলিশের দাম গেল বছর ২০ হাজার টাকায় বিক্রির পরে সারা দেশে হৈ চৈ পরে গিয়েছিলো। কিন্তু এবার বৈশাখ সামনে রেখে একটি ইলিশ মাছ ভাঙ্গলো দামের সকল রেকর্ড। আজ বুধবার সোয়া কেজি সাইজের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে এক লাখ ১৬ হাজার টাকায়!

সকালে বরগুনার পাথরঘাটায় ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ওই ইলিশ মাছ প্রকাশ্যে নিলামে বিক্রি হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ সকাল ৭টার দিকে উপজেলার বিএফডিসি পাইকারি মৎস্যবাজারে ওই বাজারের আড়ৎদার আল্লারদান মৎস্য আড়তের মালিক যুগলবাবু মাছটি বিক্রি করেন।

যুগলবাবুর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা গ্রামের হাচন আলীর চরগড়া জালে মাছটি ধরা পড়ে। হাচন আলী তাদের দাদোন ভোগী হওয়ার কারণে সেখান থেকে তার মাছের গদিতে পাঠালে সকালে প্রকাশ্যে নিলাম দেওয়া হয়।

তখন, ১১ জন পাইকার নিলাম ডাকে অংশ নিলে পাথরঘাটা চরদুয়ানী মুন্সিরহাট গ্রামের পাইকার জাকির হোসেন ১ লাখ ১৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

এক ইলিশের দাম ১ লাখ ১৬ হাজার টাকা

আপডেট টাইম : ১১:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬