ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিবাহবহির্ভূত সস্পর্কের কথা জেনে যাওয়ায় ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ স্ত্রীকে হত্যার ষড়যন্ত্রকারী হিসেবে দিল্লি থেকে এক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বিবাহবহির্ভূত সস্পর্কের কথা জেনে যাওয়ায় স্ত্রীকে হত্যা করতে খুনি ভাড়া করেন ওই স্বামী। পুলিশ জানায়, বৃহস্পতিবার শহরের মালভিয়া নগর এলাকায় ভাড়াটে খুনিরা ১৬-১৭ বার ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। শুক্রবার (২০ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত স্বামী নবীন গুলেরিয়া, দুই ভাড়াটে খুনি-সোনু ও রাহুলকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত তার স্ত্রীকে হত্যা করার জন্য খুনিদের পাঁচ লাখ রুপি দিয়েছেন বলেও জানায় পুলিশ।

দক্ষিণ দিল্লির পুলিশ কর্মকর্তা বেনিতা মেরি জাইকার জানান, ঘটনার পর অভিযুক্ত নিজেই তার স্ত্রীর রক্তে ভেজা দেহ হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

তদন্তে নেমে পুলিশ একটি সিসিটিভি ফুটেজ হাতে পায়। যাতে দেখা যায় দুইজন লোক ঘরে ঢুকছে কিন্তু তিনজন বের হচ্ছে।

স্বামীর মোবাইল ফোন চেক করতে যেয়ে পুলিশ জানতে পারে শহরের গোবিন্দপুরী এলাকায় বসবাসকারী এক নারীর সঙ্গে ভুক্তভোগীর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। ঘটনার দিন গুলেরিয়া ও ওই নারী কয়েকবার ফোনে কথা বলেন।

পুলিশ তার বাসা থেকে নগদ ৫০ হাজার রুপি ও অন্য একটি মোবাইল ফোন উদ্ধার করে। এ ফোনের মাধ্যমেই ভাড়াটে খুনিদের সম্পর্কে জানতে পারে পুলিশ। এরপর অভিযান চালিয়ে হত্যাকারীদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র।

অভিযুক্ত পুলিশকে জানায়, তার স্ত্রী চার মাস আগে তার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন। এরপরই অভিযুক্ত তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিবাহবহির্ভূত সস্পর্কের কথা জেনে যাওয়ায় ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা

আপডেট টাইম : ০৮:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১