হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে ২০ মাস পর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।
২০২০ সালের ১৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়। এর পর গত ২০ মাসে করোনায় মৃত্যুশূন্য দিন পার করেনি বাংলাদেশ।
শনিবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ নভেম্বর সকাল ৮টা থেকে ২০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৭০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
Reporter Name 



















