ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ঘাম কমাতে প্রাকৃতিক উপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬
  • ৭৩১ বার

গ্রীষ্মের দাবদাহ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গরমের এই সময়ে সবচেয়ে বড় সমস্যার নাম ঘাম। মানুষের শরীরবৃত্তীয় এই প্রাকৃতিক সমস্যা দুর্গন্ধ সৃষ্টি করে বলে তা কখনো কখনো বিব্রতকর হয়।

গরমের সময় এ সমস্যা থেকে রক্ষা পেতে কিছু সহজ টিপস দিয়েছেন জৈব রূপচর্চাবিষয়ক প্রতিষ্ঠান ওর্গানিক হার্ভেস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল আগারওয়াল। চলুন, জেনে নেয়া যাক টিপসগুলো।

নারকেল তেল: একটি বাটির মধ্যে অল্প পরিমাণে নারকেল তেলের সঙ্গে ১০ গ্রাম কর্পূর মিশিয়ে নিন। ঘাম বেশি নির্গত হয় এমন স্থানগুলোতে গোসলের পর মিশ্রণটি ব্যবহার করুন। ৪৫ থেকে ৬০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লবণ: অতিরিক্ত ঘাম থেকে বাঁচতে লেবুর রসের সঙ্গে এক টেবিল চা-চামচ লবণ মিশিয়ে নিন। মিশ্রণটি হাতে ব্যবহার করুন। এতে ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসরণের পরিমাণ কমবে।

চা-গাছের তেল: শরীরের যেসব জায়গা থেকে অতিরিক্ত ঘাম নির্গত হয়, সেসব স্থানে চা-গাছের তেল ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে এর উপকারিতা পাবেন। তৈলাক্ত ত্বকের জন্য এটি দারুণ উপকারী।

আলু: আলু স্লাইস করে কেটে বগলের নিচে এবং অন্যান্য ঘাম-নির্গত স্থানে লাগাতে পারেন। কাপড় পরার আগে লাগানো জায়গাগুলো শুকিয়ে নিন। ঘাম ঝরা কমাতে এটি দারুণ কাজ করে।

টমেটো: প্রতিদিন এক গ্লাস টমেটোর জুস পান অতিরিক্ত ঘাম ঝরা থেকে আপনাকে মুক্তি দিতে পারে।

আঙুর: প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল আঙুর। এটি শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। তাই অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণে প্রতিদিন আঙুর খান।

ভিনেগার বা সিরকা: দুই টেবিল চা-চামচ প্রাকৃতিক ভিনেগার এবং এক চা-চামচ আপেল সিডার ভিনেগারের একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি প্রতিদিন তিনবার ভাত খাওয়ার আগে বা পরে ৩০ মিনিট পরে পান করতে পারেন।

ভূট্টার গুঁড়া বা বেকিং সোডা: এই দুটোর মিশ্রণ বগলের নিচে ব্যবহার করুন। মিশ্রণটি ব্যবহারের পর আধঘণ্টা পর ধুয়ে ফেলুন। অতিরিক্ত ঘাম ঝরানো কমাতে কার্যকর ভূমিকা রাখবে এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঘাম কমাতে প্রাকৃতিক উপায়

আপডেট টাইম : ১০:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬