ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

করোনা চলাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পূরণ করতে বদ্ধপরিকর সরকার -শিক্ষা উপমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • ২৩৮ বার

বিজয় দাস,নেত্রকোনা প্রতিনিধিঃ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, করোনাকালে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে বদ্ধপরিকর সরকার। ধাপে ধাপে এ সিলেবাস তৈরি করে, তা বাস্তবায়ন করা হবে।

বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা জানান উপমন্ত্রী।  এ সময় তিনি এসএসসি পরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান।
এছাড়া তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগসহ সমস্ত কার্যক্রম নির্ধারিত সময়ে বাস্তবায়ন হবে বলেও জানিয়েছেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুব্রত কুমার আদিত্য, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য গাজী মোজ্জাম্মেল হোসেন টুকু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপমন্ত্রী এর আগে সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা সার্কিট হাউজে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয় ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

করোনা চলাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পূরণ করতে বদ্ধপরিকর সরকার -শিক্ষা উপমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১