ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মসজিদুল হারামে বসানো রোবট বাংলাসহ ১১ ভাষায় উত্তর দেবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মক্কার পবিত্র মসজিদুল হারামে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর টাচস্ক্রিন রোবট। এসব রোবট বাংলা-ইংরেজিসহ অন্তত ১১ ভাষায় মুসল্লিদের প্রশ্নের উত্তর দেবে। সউদী বার্তা সংস্থার বরাতে আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র কাবা প্রাঙ্গণে ওমরাযাত্রীদের জন্য বিশ্বের ১১ ভাষায় তাৎক্ষণিক অনুবাদ সেবা দেবে চার চাকার রোবটগুলো। রিমোট কন্ট্রোল এসব রোবট আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, ফার্সি, তার্কিশ, চাইনিজ, বাংলা ও হাউসাসহ মোট ১১ ভাষায় ইসলামি বিষয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়ে মুসল্লিদের সহায়তা করবে।
২১ ইঞ্চির টাচস্ক্রিনের চার চাকার অত্যাধুনিক রোবটের সাহায্যে মুসল্লিরা যেকোনো উদ্বেগজনক পরিস্থিতিতে করণীয়, নানা ধরনের দিকনির্দেশনা ও মতপ্রকাশে সহায়তা পাবে। স্মার্ট স্টপেজ সিস্টেম অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তির রোবটটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে।
উল্লেখ্য, ‘আল মাকরা আল হারামাইন’ সেবার মাধ্যমে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের হাফিজদের মাধ্যমে কোরআন পাঠদান করা হয়। এর মাধ্যমে ভালোভাবে কোরআন পাঠ শিখতে আগ্রহী নানা দেশের মুসলিম ও পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লিরা কোরআন শিখতে পারে। সহজ পদ্ধতিতে কোরআন পাঠে দক্ষতা অর্জন করে সার্টিফিকেট লাভ করা যায়।
 পবিত্র মসজিদুল হারাম থেকে পরিচালিত দূরশিক্ষণের মাধ্যমে বিশ্বের পবিত্র কোরআন ছয় ভাষায় পাঠদান করা হয়। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্মার্ট কোরআন ও ই-ডিভাইসও আছে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরাও ব্রেইইল পদ্ধতিতে পবিত্র কোরআন পড়তে পারেন।
এর আগে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বারোপ থেকে করোনা সংক্রমণ রোধে অত্যাধুনিক প্রযুক্তির রোবটের মাধ্যমে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জমজম পানি বিতরণ করা হয়েছে। মসজিদুল হারামের ওমরাহযাত্রী ও মুসল্লিরা খুব সহজেই রোবটের চলন্ত যান থেকে জমজম পানির বোতল সংগ্রহণ করতে পারবেন। তা সবার আশাপাশ দিয়ে পানির বোতল নিয়ে চলাফেরা করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মসজিদুল হারামে বসানো রোবট বাংলাসহ ১১ ভাষায় উত্তর দেবে

আপডেট টাইম : ০২:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১