ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাঁধাকপির ভর্তা তৈরির সহজ রেসিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া একটু মুশকিলই বটে। শীতের সকালে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কিংবা বিকেলে চিতই পিঠার সঙ্গে নানা পদের ভর্তা অমৃত তুল্য। আলু,বেগুন,মাছ,মাংস এমনকি বিভিন্ন সবজি রান্না করার সঙ্গে সঙ্গে ভর্তা বানিয়ে খান অনেকে। তবে বাঁধাকপির ভর্তা কখনো খেয়েছেন কি?

মাছ, মাংসের স্বাদকেও হার মানাবে এই ভর্তার স্বাদ। দুপুরের মেন্যুতে শুধু এই বাঁধাকপির ভর্তা দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন সহজে। চেখে দেখতে আজই তৈরি করে ফেলুন মজাদার বাঁধাকপির ভর্তা। শীতের সবজি হওয়ায় বেশ সস্তায় পেয়ে যাবেন সবজিটি। জেনে নিন রেসিপি-

১. বাঁধাকপি কুচি ১ কাপ
২. যে কোনো মাছ ২ টুকরো
৩. কাঁচা মরিচ ৫-৬ টি
৪. রসুন কুচি ১ চা চামচ
৫. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
৬. শুকনো মরিচ ৩-৪ টি
৭. সরিষার তেল পরিমাণমতো
৮. ধনে পাতা প্রয়োজনমতো
৯. লবণ পরিমাণমতো

পদ্ধতি
বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচি করে নিন প্রথমেই। এরপর কিছুক্ষণ ভাপে আধা সেদ্ধ করে নিন। এবার একটি প্যানে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে এর মধ্যে কাঁচা মরিচ, রসুন ও পেঁয়াজ কুচি,শুকনো মরিচ ভেজে উঠিয়ে রাখুন। একই প্যানে মাছ এপিট ওপিট উল্টে ভেজে নিন। এর মধ্যেই ভাপিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে টেলে নিন।

কিছুটা ঠান্ডা করে মাছের কাটা বেছে নিন। এবার সব উপকরণ, লবণ মিশিয়ে পাটায় বেটে নিন। চাইলে ব্লেন্ডারে বা মিক্সারে দিয়েও কাজটি করে নিতে পারেন। একেবারে মিহি না করে একটু আস্ত আস্ত রাখতে পারেন। সামান্য লেবুর রস দিতে পারেন সুঘ্রাণের জন্য। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার বাঁধাকপির ভর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাঁধাকপির ভর্তা তৈরির সহজ রেসিপি

আপডেট টাইম : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১