ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরব বাংলাদেশের ভালো
বন্ধু এবং আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়।
আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব এবং কিং সালমান
হিউমানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রদত্ত ১৫ লাখ ডোজ আস্ট্রাজেনেকা
ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ড. মোমেন সৌদি সরকার এবং কিং সালমান হিউমানিটারিয়ান এইড এন্ড রিলিফ
সেন্টারের প্রশংসা করে বলেন, ‘বিগত বছরগুলোতে এবং কোভিড-১৯ মহামারির সময়েও সৌদি
আরব আমাদের অনেক সহায়তা করেছে- এজন্য আমরা কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রী জাহিদ মালেকের কাছে ভ্যাকসিন হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের
রাষ্ট্রদূত Essa Yousef Essa Al duhailan.
অন্যান্যের মধ্যে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন,
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, কিং সালমান হিউমানিটারিয়ান
এইড এন্ড রিলিফ সেন্টারের পরিচালক Dr. Abdulla Alwadee, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১