ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণমাধ্যমকে জনপ্রিয় করে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে। অতিরঞ্জিত না করে
সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে সেটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণমাধ্যমকে জনপ্রিয় করে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর মতিঝিলস্থ যুব ভবন মিলনায়তনে দৈনিক বাংলাদেশ
সমাচার পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন।
দৈনিক বাংলাদেশ সমাচারের উপদেষ্টা সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া ভূঁইয়ার
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের
মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক
মোঃ আতাউর রহমান।
প্রতিমন্ত্রী গণমাধ্যমের বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে
বলেন,এ সরকারের সময় অনেক গণমাধ্যমের অনুমোদন ও পত্র-পত্রিকার ডিক্লারেশন দেয়া
হয়েছে। গণমাধ্যমসমূহ সরকারের সমালোচনা করতে পারছে। আমরাও চাই গঠনমূলক
সমালোচনা। বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক সমালোচনা আমাদের দেশ পরিচালনায় সঠিক
সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।
প্রতিমন্ত্রী চতুর্থ শিল্পবিপ্লবের প্রাক্কালে ডিজিটাল প্রযুক্তির বিকাশ ও ব্যবহার
প্রসারে বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড ও সফলতার সম্পর্কে আলোকপাত করতে গিয়ে
বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের ফলে আজকে মোবাইল ফোনের মাধ্যমে
গণমাধ্যমের অনলাইন ভার্সনে খবরাখবর জানা সম্ভব হচ্ছে।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণমাধ্যমকে জনপ্রিয় করে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১