ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধ আত্মহত্যা করেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বাড্ডায় গলায় ফাঁস দিয়ে আব্দুল বারেক হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এস আই) আমান উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা বাড্ডার সাতারকুলে বৃদ্ধের বড় মেয়ের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। আনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন তার মানসিক সমস্যা ছিল। সকালে মেয়ের টিনসেড বাসায় লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁসি দেন তিনি। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

নিহতের নাতী শহিদুল ইসলাম বলেন, নানার মানসিক সমস্যা ছিল। বিভিন্ন সময় সবার সঙ্গে দুর্ব্যবহার করতেন। আজ কাউকে না জানিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেযন। বেশ কিছুক্ষণ পর দরজায় গিয়ে ডাকাডাকি করলেও দরজা খোলেন না তিনি। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি সিলিং ফ্যান লাগানো লোহার অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে খবর পেলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, তার নানা পটুয়াখালীর কলাপাড়া থানার লামুয়া গ্রামের মৃত আব্দুল গনি হাওলাদারের সন্তান। বাড্ডায় মেয়ের বাসায় থাকতেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধ আত্মহত্যা করেছেন

আপডেট টাইম : ০৮:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১