ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পৃথিবীর শেষ রাস্তা এটাই এরপর আর জেতে পারবেনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ এক পথ। আলো-অন্ধকারে মোড়া। বরফে ঢাকা। দীর্ঘ নিঃসঙ্গ ভয়বিহ্বল এক পথ। সত্যি কথা বলতে কী, এখানে ‘পথ’ শব্দটিই আর ব্যবহার করা সম্ভব না। কারণ, পথ নেই এখানে। পৃথিবীর রাস্তা এখানে শেষ। এরপর আর যাওয়া যাবে না।

কাগজে-কলমে যাকে ‘দ্য লাস্ট রোড অফ দ্য ওয়ার্ল্ড’ বলে তার পোশাকি নাম ‘ই সিক্সটিনাইন হাইওয়ে’। এই রাস্তাটি নরওয়েতে অবস্থিত। এটি উত্তরমেরুর সঙ্গে নরওয়েকে যুক্ত করেছে। এই পথ চিরবরফে ঢাকা। এমনিতেই নরওয়ে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এক্সপ্লোরার মাত্রই এখানে যেতে চান।

ফলে সেখানে এরকম একটি পথে অভিযাত্রীমাত্রই যেতে চাইবে। তবে এ পথে কারও একা যাওয়া নিষেধ। পথ হারানোর সমূহ আশঙ্কা রয়েছে। রয়েছে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ার আশঙ্কাও।

‘ই সিক্সটিনাইন হাইওয়ে’ মোট পাঁচটি টানেলের মধ্যে দিয়ে গিয়েছে। ১২৯ কিমি দীর্ঘ এক হাইওয়ের অংশ এটি। ১৪ কিমির এই অংশটি চিররহস্যে মোড়া। এ পথের সৌন্দর্য মনোমুগ্ধকর। ছবির মতো ল্যান্ডস্কেপ। শীতকালে তাপমাত্রা মাইনাস ২৬ থেকে মাইনাস ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। এমনিতেই এখানে বছরের ছ’মাস দিন ছ’মাস রাত্রি।

সারা পৃথিবী থেকে মানুষ নর্থপোল দেখতে আসেন। এ যেন এক ভিন্নতর জগৎ। অস্তমান সূর্য এবং মেরুজ্যোতির সৌন্দর্যে মুগ্ধ হন মানুষ। গাঢ় নীল আকাশে সবুজ এবং গোলাপি আলোর খেলা! আর এসবই দেখা যেতে পারে এই ই সিক্সটিনাইন হাইওয়ে ধরলে। কিন্তু মুশকিল হল, এখানেই পৃথিবীর শেষ। মানে, এরপর আর রাস্তা নেই।   অর্থাৎ পৃথিবীর শেষ রাস্তা!                                                                                                      সূত্র: জিনিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পৃথিবীর শেষ রাস্তা এটাই এরপর আর জেতে পারবেনা

আপডেট টাইম : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১