ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিদেশি সেনা উপস্থিতি শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে: রায়িসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি শুধুমাত্র এ অঞ্চলের নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা বাড়িয়ে চলেছে। বিদেশি উপস্থিতির বিপরীতে ইরান মনে করে এ অঞ্চলের দেশগুলো তাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম।

ইরান সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট রায়িসি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়।
 বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি জোর দিয়ে বলেন, এ অঞ্চলে বিদেশি উপস্থিতি কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনছে না বরং আঞ্চলিক সরকারগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা বাড়িয়ে তুলছে। এ সময় তিনি আফগান প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশটিতে ২০ বছর ধরে মার্কিন সেনা মোতায়েন রয়েছে কিন্তু সেখানে তারা হত্যাযজ্ঞ এবং রক্তপাত ছাড়া আর কিছু দিতে পারে নি। এর মধ্যদিয়ে এ কথা পরিষ্কার হয়েছে যে, আঞ্চলিক সহযোগিতা নিয়ে আফগানিস্তানের সমস্যা সে দেশের জনগণই সমাধান করবে।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তৈরির কথা স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা এবং স্বাভাবিকভাবেই এই সন্ত্রাসীগোষ্ঠী মার্কিনিদের নির্দেশে সমস্ত অপরাধযজ্ঞ ও রক্তপাত ঘটায়। তারা মূলত আমেরিকার হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রক্সি যুদ্ধে লিপ্ত রয়েছে।

বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন জোরদারের প্রচেষ্টা চালাচ্ছে আঙ্কারা। তুরস্ক বিশ্বাস করে ইরানের নতুন প্রশাসন ফলাফল-কেন্দ্রিক প্রশাসন। তেহরানের সঙ্গে সম্পর্ক আরো বাড়ানোর ব্যাপারে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: পার্সটুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিদেশি সেনা উপস্থিতি শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে: রায়িসি

আপডেট টাইম : ০২:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১