ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

তিনদিন পর রোদের দেখা মিললো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ লঘুচাপের প্রভাবে টানা তিন দিন আকাশ ছিল মেঘলা। সেই সঙ্গে ঠান্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নগরবাসীর বিরক্তির কারণ হয়ে উঠেছিল। সোমবারও বৃষ্টির কারণে বিরক্তির মাত্রা বেড়ে যায়। ঠিক এ সময় সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আকাশ পরিস্কার হয়ে রোদ ঝলমলে সকালের দেখা মিলেছে। যদিও আবহাওয়া অধিদপ্তর আগেই এর পূর্বাভাস দিয়েছিল।

আবহাওয়াবিদেরা বলছেন, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে সকালের দেখা পাওয়া যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে শুষ্ক থাকবে।

তবে এই পরিস্থিতি দু-তিন দিনের মধ্যে বদলে গিয়ে আবারও মেঘ আর দমকা হাওয়া শুরু হতে পারে। কারণ, বঙ্গোপসাগরের আন্দামানের কাছে আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে।

ওই নিম্নচাপের সঙ্গে আরেকটি বড় মেঘমালাও যুক্ত হয়ে বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে আসছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়নি। আরও দু-এক দিন পর তা বোঝা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

মঙ্গলবার সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

তিনদিন পর রোদের দেখা মিললো

আপডেট টাইম : ০৯:৪২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১