হাওর বার্তা ডেস্কঃ গত সাত দিনে করোনায় স্বল্প মৃত্যুতে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথম স্থানে আছে চীন এরপর জাপান। আজ সোমবার বিকেলে রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়ামে জরুরি কোভিড-১৯ টিকা পরিবহনে নিয়োজিত রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউএসএইডের বাংলাদেশ মিশ
Reporter Name 



















