ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রেমের টানে সাধারণ যুবককে বিয়ে করেলেন রাজকুমারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রেমের টানে সাধারণ যুবককে বিয়ে করে রাজকুমারী পদবী ছেড়েছেন, ছেড়েছেন  রাজ মর্যাদা। এখন নিজ দেশও ছাড়লেন। বলছি, জাপানের সদ্য সাবেক রাজকুমারী ম্যাকোর কথা। যুক্তরাষ্ট্রের একটি ভাড়া বাড়িতেই নাকি স্বামীর সঙ্গে সংসার পাততে চলেছেন তিনি।

ম্যাকোর স্বামী কেই কোমারো যে সেখানেই একটি ল ফার্মে কাজ করেন। এখন সাবেক রাজকুমারী ম্যাকোও হয়তো কোনও কাজ  খুঁজে নেবেন মার্কিন মুলুকে।

এই নবদম্পতির দেশত্যাগের সময় টোকিও এয়ারপোর্টে উপস্থিত ছিলেন শতাধিক সাংবাদিক। তবে কোনও  সাংবাদিকের প্রশ্নের উত্তরই দেননি তারা।

সাধারণ যুবক কোমারোর সঙ্গে রাজকুমারী ম্যাকোর প্রেমের গল্পটা কিন্তু ছিল অসাধারণ। যে কারণে এই গল্পের পরিণতি গড়িয়েছে বিয়ে পর্যন্ত। এখন এয়ারপোর্টের সাংবাদিকরাই শুধু নয়, বিশ্ববাসীর বিশ্বাস, তাদের গল্পের শেষটাও হবে অসাধারণ।

২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে সাক্ষাৎ হয় ম্যাকো-কোমারোর। এর ৫ বছর পর ২০১৭ সালে সম্পর্ক বাগদানে রূপান্তরের ঘোষণা দিয়েছিলেন তারা।

যদিও পারিবারিক জটিলতা এবং নানা নাটকীয়তায় তাদের চার হাত এক হয়েছিল গেল ২৬ অক্টোবর। তার আগেই রাজপ্রাসাদ ছেড়েছিলেন ম্যাকো। রাজ পরিবার ত্যাগ করায় তার বিয়েতেও ছিল না কোনও রাজকীয় আয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রেমের টানে সাধারণ যুবককে বিয়ে করেলেন রাজকুমারী

আপডেট টাইম : ০৭:২৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১