ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জো বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত কথোপকথন আজ হতে যাচ্ছে।  তার আগেই তাইওয়ানকে চাপে রাখার প্রশ্নে চীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র।  খবর আলজাজিরার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথা বলেছেন।  তাইওয়ানের ওপর পিআরসির সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্লিংকেন।

ওয়াশিংটন সময় সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল বৈঠকের কথা রয়েছে।

ব্লিনকেন ও ওয়াং এ বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে শুক্রবার কথা বলেন।  এদিকে মার্কিন এ মন্ত্রী আন্ত:প্রণালী সংক্রান্ত বিভিন্ন ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধানে এবং তাইওয়ানের জনগণের আকাক্ষা ও বৃহত্তর স্বার্থ অক্ষুন্ন রেখে একটি অর্থবহ সংলাপে অংশগ্রহণে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে।

তাইওয়ানকে কেন্দ্র করে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।  কেননা, চীন তাইওয়ানকে তাদের ভূখন্ডের অংশ দাবি করে আসছে।  স্ব-শাসিত তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চীনকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৪:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১