ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

পদত্যাগ করতে হলে কারো কাছে কয়ে করতে হবে নাকি : সুরঞ্জিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬
  • ৩৫৭ বার

আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রী সাজা পাওয়ায় সরকারের অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি বলেন, দুই মন্ত্রীর ঘটনায় সরকার, সবারই বহুত ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

মার্চের শুরুতে যুদ্ধাপরাধী মীর কাসেমের আপিল মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে জড়িয়ে বক্তব্য দিয়েছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ

বিষয়কমন্ত্রী আ ক কম মোজাম্মেল হক।

ওই বক্তব্যের জন্য তারা নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করলেও আদালত অবমাননার দায়ে তাদের দোষী সাব্যস্ত করে রোববার সাজা দেয় আপিল বিভাগ। দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

তিনি বলেন, আদালত অবমাননার দায়ে দেশের জনগণকে একটি বার্তা পৌঁছে দিতেই দুই মন্ত্রীকে এ দণ্ড দেয়া হলো।

দণ্ডপ্রাপ্তদের মন্ত্রী পদে থাকা যৌক্তিক কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত।

তিনি বলেন, আমি বির্তকে জড়াতে চাই না। তবে রাষ্ট্র ও সমাজের কাছে নৈতিক দিক দিয়ে সবাই দায়বদ্ধ। কেন আমি পদত্যাগ করিনি, পদত্যাগ করতে হলে কারো কাছে কয়ে করতে হবে কি? এটা তাদের ন্যায়-নীতির ওপর। তবে অসামাজিক, অনৈতিক, অন্যায় ও অবিচার কোনোটিই জাতির কাছে গ্রহণযোগ্য নয়।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ন্যায়-নিষ্ঠা বাদ দিয়ে পৃথিবীর কেউ চলতে পারে না। বিচার ব্যবস্থা হতে হবে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে। হাতে ক্ষমতা থাকলেই আমি যা ইচ্ছা তাই করতে পারি না। যিনি দায়িত্বে আছেন বা যারা ক্ষমতায় আছেন তাদের আরো বেশি করে ভেবে সিদ্ধান্ত নেয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

পদত্যাগ করতে হলে কারো কাছে কয়ে করতে হবে নাকি : সুরঞ্জিত

আপডেট টাইম : ০৯:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০১৬