ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ত্রিপুরায় ২ নারী সাংবাদিক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আসামে মুসলিমদের উপর নির্যাতনের খবর প্রকাশ করার জেরে ভারতে দুই নারী সাংবাকিকদে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, ভারতের দুই নারী সাংবাদিক সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং হিন্দু ও মুসলিমদের মধ্যে বৈরিতা উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন বিশ্ব হিন্দু পরিষদের এক সমর্থক।
 অন্যদিকে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে হোটেলে এসে ‘ভয়’ দেখানোর অভিযোগ তুলেছিলেন ওই দুই সাংবাদিক।
এবার ওই দুই সাংবাদিককে আটক করা হয়েছে বলে রোববার ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

এর আগে অভিযুক্ত দুই সাংবাদিক স্বর্ণা ও সমৃদ্ধি সাকুনিয়া জানিয়েছিলেন, তারা গত মাসে একটি হিন্দু দক্ষিণপন্থী গোষ্ঠীর সমাবেশ চলার সময় মুসলিমদের বাড়িঘর ও একটি মসজিদের ওপর চালানো আক্রমণের তথ্য সংগ্রহ করছিলেন।

এর জের ধরে বিশ্ব হিন্দু পরিষদের এক সমর্থক তাদের বিরুদ্ধে হিন্দু ও মুসলিমদের মধ্যে বৈরিতা উসকে দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেন।

সূত্র : এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ত্রিপুরায় ২ নারী সাংবাদিক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৫২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১