ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কথা শুনছে না বলে মহিষের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষকের পোষা মহিষটি কথা শুনছে না। শত চেষ্টার পরও দুধ দিচ্ছে না সে। তাই মহিষ নিয়ে সোজা থানায় হাজির হলেন কৃষক। ফরিয়াদ জানালের বিষয়টি সুরাহা করার জন্য। পুলিশের বরাত দিয়ে রোববার এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্রের ভিন্দ জেলার ওই কৃষক তার মহিষকে নিয়ে থানায় যান। পুলিশকে জানান তার মহিষটি দুধ দিচ্ছে না। তার ধারণা মহিষটিকে কেউ তুকতাক করেছে। এরই প্রভাবে মহিষটি দুধ দিচ্ছে না। তাই এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবারের ওই ঘটনা ভিডিও ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ শাহ জানান, বাবুলাল  যাদব (৪৫) নামে ওই ব্যক্তি শনিবার নয়াগাঁও পুলিশ স্টেশনে এসে অভিযোগ জানান যে, গত কয়েকদিন ধরে তার মহিষটি দুধ দিচ্ছে না।

অভিযোগে বাবুলালকে বলেন, কয়েকজন গ্রামবাসী জানিয়েছেন মহিষটির ওপর হয়ত তুকতাক করা হয়েছে।

আবেদন করার প্রায় চার ঘণ্টা পর বাবুলাল আবার মহিষ নিয়ে থানায় গিয়ে  পুলিশের কাছে সাহায্য চান বলে ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ শাহ জানিয়েছেন।

অরবিন্দ অবশ্য বাবুলালকে নিরাশ করেননি। থানার দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তাকে একজন পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে বাবুলালকে সাহায্য করতে বলেছেন অরবিন্দ।

এতে অবশ্য কাজ হয়েছে। রোববার  বাবুলাল ফের থানায় এসে ধন্যবাদ জানিয়ে বলেছেন, রোববার সকালে মহিষটি দুধ দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কথা শুনছে না বলে মহিষের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১