ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

২০২২ সালের এসএসসির পরীক্ষা হবে মে-জুন শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে এ বছর বিলম্বে নেওয়া হচ্ছে। তবে আগামী বছর এত বিলম্ব না হলেও যথাসময়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

রোববার (১৪ নভেম্বর) মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে করোনা পরিস্থিত স্বাভাবিক আছে। এ অবস্থায় থাকলে আগামী বছরের এসএসসি পরীক্ষা খুব বেশি বিলম্বে না হলেও আশা করছি মে-জুন নাগাদ এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর পর থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্ব দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী মে-জুন নাগাদ আমরা এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে সক্ষম হব। কারণ, শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার একটি বিষয় আছে।

এ সময় এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডা. দীপু মণি। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে যারা এটি নিয়ে গুজব রটানোর চেষ্টায় আছেন, এমন কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, সারাদেশে এসএসসি, দাখিল, ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

২০২২ সালের এসএসসির পরীক্ষা হবে মে-জুন শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১