ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত গড়চিরৌলি জেলা। শনিবার সকালে সেখানকারই মারদিনতোলার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে ভয়াবহ গোলাগুলির লড়াই হয় পুলিশের। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজন নারীসহ এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জখম হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও।

গড়চিরৌলি জেলা পুলিশ সুপার অঙ্কিত গোয়েলও বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, ওই জঙ্গল থেকে এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, সি-৬০ কমান্ডো টিমের সদস্যরা জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় গুলির লড়াই শুরু হয়ে যায়।

পুলিশ আরও জানায়, মাওবাদী দমনে এদিন ভোরে গড়চিরৌলির কাছে জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন প্রশিক্ষিত বাহিনী সি-৬০র একটি পুলিশ কমান্ডো টিম। এর আগেও একাধিকবার মাওবাদী দমনের অভিজ্ঞতা রয়েছে তাদের ঝুলিতে।

ঘটনাচক্রে ওই জঙ্গলেই ডেরা বানিয়েছিল মাওবাদীদের একটি বড় দল। আচমকাই শুরু হয়ে যায় গুলির লড়াই। মাওবাদীর কেন্দ্রীয় কমিটির নেতা মিলিন্দ তেলতুম্বদেও নাকি লুকিয়ে ছিল এই জঙ্গলে। এনকাউন্টারে তারও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে পুলিশ এখনও এ ব্যাপারে কিছু জানায়নি। চারজন পুলিশ কর্মী এই সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন বলেই নিশ্চিত করেছে পুলিশ।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল ভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মৃতদের মধ্যে মিলিন্দ রয়েছ কি না, তা পুলিশ যাচাই করে দেখছে। কোরাগাঁও ভিমার ঘটনায় পুলিশ তাকে খুঁজছিল।

সূত্র- হিন্দুস্তান টাইমস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত

আপডেট টাইম : ১০:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১