ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল রবিবার (১৪ নভেম্বর) শুরু হচ্ছে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় বসছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসেবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারও দেরি হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে।

বলা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে গত ৮ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। সারাদেশে এসএসসির জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৯টি, দাখিলের জন্য ৭১০টি, ভোকেশনালের জন্য কেন্দ্র ৭৬০টি।

২০২১ সালে দেশের সাধারণ নয়টি বোর্ডের অধীনে ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৩৪ হাজার ৪৩১ জন, মানবিকে ২ লাখ ৯৫৭ জন এবং ব্যবসা শিক্ষায় ১ লাখ ৪০ হাজার ৭১২ জন মিলে মোট ৪ লাখ ৭৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী রয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৭ হাজার ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন, যশোরে ১ লাখ ৮১ হাজার ২৮১ জন, চট্টগ্রামে ১ লাখ ৬০ হাজার ৯২৫ জন, বরিশালে ১ লাখ ৪ হাজার ৯৯০ জন, সিলেটে ১ লাখ ২১ হাজার ১১১ জন, দিনাজপুরে ১ লাখ ৯৩ হাজার ৪৪৬ জন এবং ময়মনসিংহে ১ লাখ ৩০ হাজার ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

আপডেট টাইম : ০৯:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১