ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করলেন: রেলপথমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ ২৬ মার্চ ২০২১ দুষ্কৃতিকারীদের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালুকরণ এর উদ্ধোধন করলেন রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ এর যাত্রীদের ফুল দিয়ে গার্ড ব্রেকে ফ্ল্যাগ সিগনাল প্রদানের মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করেন।

পরে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, ২৬ মার্চ দুষ্কৃতিকারীরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কর্তব্যরত স্টেশনমাস্টারের রুম, অপারেটিং রুম, ভিআইপি রুম, প্রধান বুকিং সহকারীর রুম, টিকেট কাউন্টার, প্যানেল বোর্ডসহ সিগনালিং যন্ত্রপাতি, পয়েন্টের সিগন্যাল বক্স, লেভেল ক্রসিং গেটসহ অন্যান্য স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের আড়াই কোটি টাকার ক্ষতি হয়। এরপর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়। প্রায় আটমাস পর এটি আবার চালু করা হলো। তিনি বলেন, পূর্বে যেভাবে যাত্রাবিরতি ছিল আজ থেকে এক‌ইভাবে যাত্রাবিরতি করবে। স্টেশনে ১৪টি আন্তঃনগর, ৮টি মেইল এবং ৪টি কমিউটার ট্রেনের যাত্রাবিরতি রয়েছে।

মন্ত্রী আরো বলেন, যারা স্বাধীনতা বিরোধী ও যারা বাংলাদেশ চায়না, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের দাম বাড়লেও রেলওয়ের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তিনি বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। রেলওয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে জনগণকে একটি সহজ এবং আরামদায়ক সেবা প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ। ট্রেনে ঢিল ছোঁড়ারোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করলেন: রেলপথমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১