ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবে সমর্থন করবে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু চুক্তি সম্পূর্ণভাবে কার্যকর করার প্রস্তাবে রাশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইরান ও পাঁচ দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ইরানের এ প্রস্তাবে সমর্থন করবে রাশিয়া। খবর প্রেস টিভির।

২০১৫ সালে ইরান ও ছয় দেশের মধ্যে পরমাণু চুক্তি হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরিয়ে নেন। তবে জো বাইডেন ক্ষমতায় আসার পর নতুন করে পরমাণু চুক্তিতে ফেরার ঘোষণা দেন।

গত এপ্রিল থেকে ইরান ও পাঁচ দেশের মধ্যে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষে আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর ইরানের নতুন প্রশাসনের অধীনে আলোচনা শুরু হবে। যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে না থাকায় তারা এই আলোচনায় যোগ দিতে পারছে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৫ সালে যেভাবে এই পরমাণু চুক্তি হয়েছিল ঠিক তারই আলোকে আবার তা পুনর্বহাল করার পক্ষে আমাদের সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফিরতে হবে ও তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা ওয়াশিংটনকে প্রত্যাহার করতে হবে বলেও জানান তিনি।

সম্প্রতি পরমাণু ইস্যুতে আলোচনায় বসার জন্য ইরানের ওপর চাপ বাড়ছে। ইব্রাহিম রাইসির প্রশাসন বারবার ঘোষণা দেয় তারা পুনরায় আলোচনার টেবিলে বসতে রাজি। তবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবে সমর্থন করবে রাশিয়া

আপডেট টাইম : ০৭:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১