ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কারাগারেই বিয়ে করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দি উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে কারাগারেই বিয়ের অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।  ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের গভর্নরের কাছে আবেদন জানানোর পর তাকে দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়।

ওই কারাগারের একজন সার্ভিস মুখপাত্র জানান, অন্য সব কয়েদির মতোই অ্যাসাঞ্জের আবেদন গ্রহণের পর তা বিবেচনা করে এই অনুমতি দেওয়া হয়।

অ্যাসাঞ্জ যখন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, তখনই স্টেলা মরিসের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। পেশার আইনজীবী স্টেলা সেখানে আইনি কাজে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করেছিলেন। ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রণয়ে রূপ নেয়। এই যুগলের চার ও দুই বছর বয়সী দুটি সন্তানও রয়েছে।  তাদের দুই সন্তানই ব্রিটেনের নাগরিক।

বিয়ের অনুমতির ব্যাপারে স্টেলা গণমাধ্যমে জানান,  স্বস্তির ব্যাপার যে বিষয়টি অনুমোদন পেয়েছে। আশা করি আমাদের বিয়েতে আর কোনো হস্তক্ষেপ করা হবে না।

যুক্তরাজ্যে ১৯৮৩ সালের বিবাহ আইনে কয়েদিদের কারাগারে বিয়ের অনুমতি চাওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। বিয়ের আবেদন গভর্নর অনুমোদন দিলে ওই কয়েদির কাছ থেকেই বিয়ের খরচ নেওয়া হবে।

কারাগারে বিয়ের অনুষ্ঠানে ডি ক্যাটাগরিভুক্ত ছাড়া অন্য সব কয়েদিদের অংশ্রগহণ করতে হবে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

তবে এখনো বিয়ের তারিখ নির্ধারণ করা হয়নি।

মার্কিন গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রচলিত গুপ্তচরবৃত্তির আইনে করা মামলার আসামি। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন তিনি। ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকে তিনি বেলমার্শ কারাগারে বন্দি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কারাগারেই বিয়ে করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

আপডেট টাইম : ০৭:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১