ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

নতুন ব্যারাক পেলো পিজিআর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬
  • ৩১৮ বার

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) জন্য নতুন সৈনিক ব্যারাকের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেছেন। মঙ্গলবার দুপুরে গণভবন এলাকায় নির্মিত চারতলা ওই ভবনের উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন ও প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য কাজ করে পিজিআর। ১৯৭৫ সালের ৫ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীর এই রেজিমেন্ট গঠন করা হয়।

নতুন এই ব্যারাকে ১৫০ জন পিজিআর সদস্যের থাকার বন্দোবস্ত করা হয়েছে। আট কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ব্যারাক কমপ্লেক্সে অফিস, শরীর চর্চা কেন্দ্র, স্টোর, গ্যারেজ, গ্রন্থাগার, মসজিদ এবং বিনোদনের জন্য মাল্টিপারপাস হল রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নতুন ব্যারাক পেলো পিজিআর

আপডেট টাইম : ১০:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬