ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বললে আগুনে ঝাঁপ দেব: ডা,মুরাদ হাসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ২৪৪ বার
হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমার মা। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবে। তিনি যদি বলেন, আগুনে ঝাঁপ দে মুরাদ। আমি তাই করব।’

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে মিডিয়া কর্মীদের জন্য যে কর্মপরিবেশ সৃষ্টি করেছে বিশ্বে তা বিরল। আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা সাম্প্রদায়িকতার নামে নষ্ট হতে দেওয়া যায় না। ইউপি নির্বাচনে যে হানাহানি, রক্তারক্তি চলছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তাহলে প্রশ্ন জাগছে আমরা ব্যর্থ হচ্ছি কি না। সমস্যা আসলে মানসিকতায়, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে। কেউ নির্বাচিত না হলে এমন কী ক্ষতি হবে? সবার প্রতি আহ্বান, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান, আর যেন কোনো দাঙ্গা হাঙ্গামা না হয়।’

ডা. মুরাদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সজ্জন ব্যক্তি, সফল মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরেকজনকে দায়িত্ব দিলে ভাল হয়। শুধু ইউপি নির্বাচন বিবেচনায় না, সামনে জাতীয় নির্বাচনও আছে। তাছাড়াও অনেক কাজ আছে। সব যেন সুষ্ঠুভাবে ও সহজভাবে হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ, স্মার্ট, সতর্ক ও সক্রিয় হয়ে ভূমিকা পালন করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রধানমন্ত্রী বললে আগুনে ঝাঁপ দেব: ডা,মুরাদ হাসান

আপডেট টাইম : ১২:১৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১