ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সাতদিনের সফরে শুক্রবার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাতদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন শুক্রবার (১২ নভেম্বর)। এ সময়ে রাষ্ট্রপতি তাঁর সাবেক সংসদীয় নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৪ এর তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম ছাড়াও কিশোরগঞ্জ জেলা শহর সফর করবেন। সফরের প্রথম দিন শুক্রবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি নিজ উপজেলা মিঠামইনের উদ্দেশ্যে রওনা হবেন। মিঠামইনে পৌঁছার পর ডাকবাংলোর সামনে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে ডাকবাংলোতে বিশ্রাম নিয়ে তিনি কামালপুর গ্রামের নিজ বাড়িতে যাবেন। সেখানে প্রথমে তিনি পিতা-মাতার কবর জিয়ারত করবেন। এদিন রাষ্ট্রপতি নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন শনিবার (১৩ নভেম্বর) দুপুরে সড়কপথে অষ্টগ্রাম যাবেন। বিকালে অষ্টগ্রামের উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি অষ্টগ্রাম উপজেলা সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করবেন।

পরে তিনি সড়কপথে মিঠামইনে ফিরে কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। রোববার (১৪ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রপতি মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি প্রয়াত পিতা হাজী তায়েবউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিবেন। মিলাদ শেষে তিনি মিঠামইন উপজেলা সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করবেন।

নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন সোমবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটায় তিনি সড়কপথে ইটনায় যাবেন। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় ইটনা উপজেলা সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করবেন। মত বিনিময় শেষে ইটনা থেকে মিঠামইনের নিজ বাড়িতে ফিরে সেখানে রাত্রিযাপন করবেন। সফরের ৫ম দিন ১৬ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় মিঠামইন থেকে হেলিকপ্টারযোগে তিনি কিশোরগঞ্জ জেলা শহরের উদ্দেশ্যে রওনা হবেন। কিশোরগঞ্জ পৌঁছে ওইদিন তিনি শহরের খড়মপট্টিস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

পরদিন ১৭ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করবেন। সফরের শেষ দিন ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে তিনি হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, মহামান্য রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে সু-সম্পন্ন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সাতদিনের সফরে শুক্রবার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১