ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় নিউজিল্যান্ড।আজ বুধবার (১০ নভেম্বর) আবুধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করে ব্ল্যাকক্যাপসদের সামনে ১৬৭ রানের লক্ষ্য দেয় এউইন মরগ্যানের দল।

ইনজুরিতে আক্রান্ত জেসন রয়ের বদলে এদিন ব্যাট হাতে নেমেছিলেন জনি বেয়াস্ট্রো। জস বাটলারের সঙ্গে জুটি স্থায়ী করতে পারেননি জনি। ১৭ বলে ১৩ রান তুলে বিদায় নেন। অন্যদিকে ২৪ বল খেলে ২৯ রান তুলে বিদায় নেন বাটলার। তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়েন ডেভিড মালান ও মইন আলী। ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলে ফিরে যান মালান।

মইনের সঙ্গে ৪০ রান যোগ করেন পাঁচ নম্বরে ব্যাট করতে নামা লিয়াম লিভিংস্টোন। ১০ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন লিভিংস্টোন। ৩৭ বলে ৫১ রান তুলে অপরাজিত ছিলেন মইন। তার সঙ্গে ক্রিজে ছিলেন ২ বলে ৪ রান করা অধিনায়ক এউইন মরগ্যান।

জবাবে ব্যাট করতে নেমে শুরতেই হোচট খায় কিউই ব্যাটাররা। দলীয় ১৩ রানেই কেইন উইলিয়ামসন ও মার্টিন গাপটিলের উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। আরেক ওপেনার ড্যারেল মিচেলের অপরাজিত ৭২ ও ডেভন কনওয়ের ৪৬ রানে জয়ের ভীত পায় কিউইরা। শেষদিকে জিমি নিশামের ১১ বলে ২৭ রানের ইনিংসে এক ওভার হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড।

বল হাতে লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস নেন দুটি করে উইকেট।

ইংল্যান্ড একাদশ

এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ড্যা্রেল মিচেল, জিমি নিশাম, গ্ল্যান ফিলিপ, ইশ শোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, মিচেল সান্টনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

আপডেট টাইম : ১২:০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১