ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

গত ৪ মাসে দেড় লক্ষাধিক কর্মীর বিদেশে গমন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমানে  বিদেশে কর্মী গমনের হার বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট দেড় লক্ষেরও বেশি কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন। তিনি জানান, প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগের চাহিদা পত্র আসছে।

মন্ত্রী আজ সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলের কেবিনেট কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪ তম সভায় এসব কথা বলেন।

 মন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থানের হার কোভিড পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছে। এই প্রবাহ চলমান থাকলে বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমলেও খুব শীঘ্রই এটা ঊর্ধ্বমুখী হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, পংকজ নাথ ও সাদেক খান এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

বৈঠকের শেষে মন্ত্রী মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন কমিটির সভাপতি ও সদস্যদের হাতে তুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

গত ৪ মাসে দেড় লক্ষাধিক কর্মীর বিদেশে গমন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১