ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।  তাই আগামী শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে। উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি শিক্ষার বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক উন্নয়নশীল দেশ তথ্যপ্রযুক্তির ব্যাপক পরিবর্তনের সাথে সমান তালে চলতে পারছে না। ফলে  ডিজিটাল গ্যাপ তৈরি হচ্ছে। তাই উন্নয়নশীল দেশসমূহের ভৌত অবকাঠামো উন্নয়নে ব্যাপক প্রযুক্তিগত সাপোর্ট প্রয়োজন।

শিক্ষামন্ত্রী আজ ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো হেডকোয়ার্টারে ৪১ তম জেনারেল কনফারেন্সে ‘ফিউচার অভ এডুকেশন’  শীর্ষক এক প্রতিবেদনের ওপর  প্যানেল  আলোচনায় অংশ নিয়ে একথা বলেন।

ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরে শিক্ষা তিনি বলেন, বিশ্বের লাখ লাখ মানুষের মৌলিক শিক্ষা নিশ্চিত করতে যদিও ইউনেস্কো ব্যাপক অগ্রগতি অর্জন করেছে তথাপি মানব সভ্যতা বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে আরো এগিয়ে যাবে এবং সঠিক শিক্ষাই তা নিশ্চিত করতে পারবে। আগামীর শিক্ষা ব্যবস্থা আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো মানুষ এবং দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্যানেল আলোচনা আরো অংশগ্রহণ করেন কিউবার শিক্ষা মন্ত্রী Ena Elsa Velazquez Cobiella, স্লোভেনিয়ার শিক্ষা মন্ত্রী Simona Kustec প্রমুখ।

ইউনেস্কো ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে  জাতি সংঘের সাধারণ অধিবেশনে ফিউচার অভ্ এডুকেশন ইনিশিয়েটিভ কার্যক্রম শুরু করে। এই জন্যে ইথিওপীয়ার প্রেসিডেন্ট Sahle Work Zewde কে চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করা হয়। কমিটি দুই বছরে ১৯ টি বড় মিটিং করে ফিউচার অভ এডুকেশন  রিপোর্ট প্রস্তুত করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১০:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১