ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ জন্য এক দশকের বেশি সময় ধরে মার্কিন সেনারা চাইনিজ তাইপেতে অবস্থান করছেন

প্রাপ্ত মার্কিন সামরিক সরঞ্জামের ব্যবহার ও চীনা সেনাদের অবতরণ প্রতিহত করার ক্ষেত্রে সহযোগিতা করতে তাইওয়ানে সেনা মোতায়েন করেছে মার্কিন সরকার। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।

মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল প্রথম এই খবর দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে।

এতে বলা হয়, স্বশাসিত দ্বীপ তাইওয়ানে ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি ছিল সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ক্ষমতার মেয়াদের শেষ বছর।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, চীনা সেনাদের তাইওয়ানে অবতরণ ঠেকানোর প্রশিক্ষণ হিসেবে মার্কিন সেনারা তাইওয়ানি সেনাদের নিয়ে সমুদ্র-সৈকতে মহড়া চালান।

১৯৭৯ সালে সর্বশেষ তাইওয়ানে সেনা থাকার কথা স্বীকার করে মার্কিন সরকার। এর পর ওয়াশিংটন ‘এক চীন নীতি’ অনুসরণ শুরু করে।

এক চীন নীতির আওতায় চীন সরকার তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। বিশ্বের বেশিরভাগ দেশ এক চীন নীতি অনুসরণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা

আপডেট টাইম : ১০:২৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১