ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল আজ বুধবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে আজ অনুষ্ঠেয় কমিশন সভায় এ ধাপের ভোটের তফসিল ঘোষণার বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে।

একইসঙ্গে কয়েকটি পৌরসভা ও স্থানীয় সরকারের বিভিন্ন পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এদিকে দ্বিতীয় ধাপে আট শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়ন পরিষদে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম যুগান্তরকে বলেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে সেখানে স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ি আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যেসব জায়গায় ইতোপূর্বে সহিংস ঘটনা ঘটেছে সেখানেও বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আইনি জটিলতার কারণে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে এ ধাপে ৮৩৫টি ভোট হতে পারে। ৮১ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। আর পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওইসব ইউনিয়ন পরিষদে ভোটের কোনো দরকার হবে না। আরও জানা গেছে, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার মাঠে নেমেছেন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। মাঠে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এসব নির্বাচনের প্রচার মঙ্গলবার শেষ হয়েছে। আজ কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি মালামাল পাঠানো হবে।

এদিকে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল আজ ঘোষণা করা হতে পারে। এসব ইউনিয়ন পরিষদে ডিসেম্বরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বেশ কয়েকটি পৌরসভা ও স্থানীয় সরকারের বিভিন্ন পদে তফসিল ঘোষণা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল আজ

আপডেট টাইম : ০৯:৪৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১