ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইথিওপিয়ার জাতিসংঘের ১৬ জন কর্মীও তাদেরপরিবারের সদস্যদের আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘের অন্তত ১৬ জন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আটক করা হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতদের সঙ্গে এরইমধ্যে দেখা করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে এ ব্যপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে অবিলম্বে আটককৃতদের মুক্তি দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে সাংবাদিকদের বলেছেন, “আমরা আটককৃতদের মুক্ত করতে ইথিওপিয়া সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছি।”

যদিও দেশটির পুলিশ প্রশাসন এই গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে। তারা বলছে যে, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী টাইগ্রিয়ান বাহিনীর সমর্থকরাই তাদের লক্ষ্য।

এদিকে আদ্দিস আবাবা পুলিশের মুখপাত্র লেগেসে টুলু বলেছেন, জাতিসংঘের কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।

তিনি বলেন, “যারা আটক হয়েছে তারা ইথিওপিয়ান এবং তারা আইন লঙ্ঘন করেছে।”

প্রসঙ্গত ইথিওপিয়ার সরকারি বাহিনী গত এক বছর ধরে টাইগ্রে অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অঞ্চলটিতে সরকারি বাহিনী মানবতাবিরোধী অপরাধ করেছে। বিষয়টি নিয়ে মন্তব্য করায় ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের’ অভিযোগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্তও করেছিল আদ্দিস আবাবা।

সম্প্রতি দেশটিতে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করেছে।

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় গত শনিবার জরুরি দায়িত্বে নেই এমন মার্কিন সরকারি কর্মীদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ডেনমার্ক ও ইতালিও তাদের নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দেয়।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইথিওপিয়ার জাতিসংঘের ১৬ জন কর্মীও তাদেরপরিবারের সদস্যদের আটক

আপডেট টাইম : ০৯:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১