ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্লাসগো ও লন্ডনে সরকারি সফর শেষে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসের পথে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

সফরের প্রথম দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে তার সরকারি বাসভবন এলিজি প্রাসাদে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট প্যালেসে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যেকার বৈঠকের পর সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি, দলিল বা সমঝোতা স্মারক সই হতে পারে।
 ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাটেক্স এর সরকারি বাসভবনে যাবেন। সেখানে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্যারিস সফরকালে প্রধানমন্ত্রী প্যারিস পিস ফোরাম-এ অংশগ্রহণ করবেন, ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ০৯:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১