ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বসনিয়ার মুসলমানদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন এরদোগান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, বসনিয়া ও হার্জেগোভিনার কল্যাণের জন্য কাজ করার ক্ষেত্রে তুরস্ক সংকল্পবদ্ধ। তুরস্কের ইস্তান্বুলে বসনিয়ার বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এরদোগান এ কথা জানান। খবর ডেইলি সাবাহর।

বৈঠকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু এবং প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বসনিয়া ও হার্জেগোভিনায় বহু সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় সংরক্ষণ ও স্থিতিশীলতার জন্য আমরা কোনো বৈষম্য ছাড়াই সহায়তা দিয়ে আসছি।

বসনিয়ার যুদ্ধে মুসলমানদের পক্ষে তুরস্কের অবস্থানের কথা তুলে ধরে এরদোগান বলেন, তুরস্ক সবসময় ‘অনেক শক্তিশালী হয়ে ও ভিন্ন উপায়ে’ বসনিয়ার জনগণের পাশে দাঁড়াবে। বসনিয়া ও হার্জেগোভিনায় তুরস্কের যে উন্নয়ন প্রকল্প চলছে এতে শুধু বসনিয়ান নয় সার্ব এবং ক্রোয়েটসরাও লাভবান হবেন।

তুরস্ক বসনিয়াকে ফের ১৯৯০ এর দশকের মতো ভোগান্তিতে পড়তে দেবে না বলে উল্লেখ করেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বসনিয়ায় বর্তমানে তুরস্কের সরাসরি বিনিয়োগ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আমরা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী। মহামারি সত্ত্বেও গত বছর যা ছিল ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বসনিয়ার মুসলমানদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন এরদোগান

আপডেট টাইম : ০২:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১