ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ঢাকার চারপাশে হবে ৮৯ কিমি সার্কুলার রেললাইন: রেলমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার চারপাশে ৮৯ কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার (৮ নভেম্বর) কমলাপুর রেল স্টেশনে ‘স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকার যানজট নিরসন এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এই সার্কুলার ট্রেন চালু করা হবে। এর মধ্যে ৯ কিলোমিটার রেললাইন থাকবে মাটির নিচ দিয়ে। বাকি রেলপথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি রেল মন্ত্রণালয়ের। এর মধ্যে একটি চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমার হয়ে চীনে সম্প্রসারিত হবে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা পর্যন্ত ট্রেন যাবে। গোটা এশিয়ার সঙ্গে বাংলাদেশ রেলওয়ে যোগ হবে।

‘আরেকটি প্রজেক্ট হলো পদ্মা লিংক। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭১ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর দিয়ে পার হয়ে যাবে এই রেল লাইন। দ্বিতীয় রেলসেতু হবে বঙ্গবন্ধু সেতুর পাশে। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে ট্রেন যাতায়াত করতে পারবে। এই সেতুতে আলাদা দুটি লাইন থাকবে।’

অনুষ্ঠানে রেলপথ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, দেশে রেলসেবা আগের চেয়ে অনেক বেড়েছে। এখন রেলে আধুনিকতার ছোঁয়া লেগেছে। যাত্রীরা নিরাপদে ট্রেনে যাতায়াত করতে পারছেন।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল দেশের সব জেলায় রেল যোগাযোগ স্থাপন করা। আজ তার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।

রেল সচিব সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম নাদিরা ইয়াসমিন জলি প্রমুখ বক্তব্য দেন।

পরে কমলাপুর রেল স্টেশনের উত্তর পাশে শাজাহানপুরে ‘স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্ট’ উদ্বোধন করেন রেলমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ঢাকার চারপাশে হবে ৮৯ কিমি সার্কুলার রেললাইন: রেলমন্ত্রী

আপডেট টাইম : ০৩:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১