ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

নির্ভরশীলতা কমাতে কৃষি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – খাদ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজেদের প্রয়োজনীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নির্ভরশীলতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় তিনি প্রণোদনা নিয়ে চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান।

আজ নওগাঁ জেলার পোরশা উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, খেসারি চীনাবাদাম, মুগ, পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজারে প্রায়শই যে সকল পণ্যের দাম বাড়ে সেগুলো আমাদের দেশে কম উৎপাদন হয়। নির্ভরশীলতার কারণে সেসকল পণ্য আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও দাম বাড়ে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মাটি অনেক উর্বর, এখানে যা ফলাতে চান তাই ফলবে। আমাদের দেশে তেলের দাম কম হওয়ায় পাচার হয়ে যেত। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে দেশে ডিজেলের দাম নির্ধারণ হয়েছে। এতে কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কৃষকবান্ধব সরকার কৃষককে প্রণোদণার মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে। তিনি আরো বলেন, গ্রামীণ অর্থনীতির বাংলাদেশ তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এগুলো হলো কৃষি খাত, গার্মেন্টস খাত এবং প্রবাসীদের রেমিটেন্স। এ সেক্টরগুলো শক্তিশালী হওয়ার কারণে করোনাকালে বিশ্ব অর্থনৈতিক মন্দায় পতিত হলেও বাংলাদেশের অর্থনীতি ছিল শক্তিশালী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আহমেদ রেজা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

নির্ভরশীলতা কমাতে কৃষি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০১:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১