ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সউদী আরবে ১৫ হাজারেরও বেশি অভিবাসী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের বিরুদ্ধে বড় আকারে অভিযান শুরু করেছে সউদী আরব সরকার। দেশটিতে গত এক সপ্তাহে ১৫ হাজার ৩৯৯ অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির সরকার। সউদী আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে সউদী গেজেটস।

খবরে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সউদী আরবের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারদের মধ্যে ৭ হাজার ২৯২ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘন, ৬ হাজার ৩৭৩ জন সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং ১ হাজার ৭৩৪ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

 এ ছাড়া আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের সহায়তা দেওয়ার জন্য ১৭ জনকে গ্রেফতার করা হয়। সউদী সীমান্ত অতিক্রমের দায়ে আরও ২৭৮ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

এই মুহূর্তে সউদী আরবে আবাসন নীতিমালা ভঙ্গের জন্য নজরদারিতে আছে মোট ৮৮ হাজার ২৯ জন। যাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ৬৭৮ ও নারী ৯ হাজার ৩৪২ জন। এদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে যার যার কূটনৈতিক মিশনে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র যোগাড় করতে বলা হয়েছে। ১০ হাজার ১৭ জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে যার যার দেশে।

অবৈধ প্রবেশ বা আবাসন নীতিমালা লঙ্ঘনকারীদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবে তাদের ব্যাপারেও কঠোর হয়েছে সউদী সরকার। নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে ১০ লাখ সউদী রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। সূত্র: সউদী গেজেট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সউদী আরবে ১৫ হাজারেরও বেশি অভিবাসী আটক

আপডেট টাইম : ১০:৫২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১