ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইরাকের প্রধানমন্ত্রী ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদের অত্যন্ত সুরক্ষিত এলাকা গ্রিন জোনে রোববার ভোরে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাসভবনে বিস্ফোরকভর্তি একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কাদিমি। তবে হামলায় কাদিমির ব্যক্তিগত দেহরক্ষীদের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তার নিরাপত্তা বিভাগ। খবর আরব নিউজ ও রয়টার্সের।

হামলার পর রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইরাকি প্রধানমন্ত্রীর সরকারি অ্যাকাউন্ট থেকে জানানো হয়, কাদিমি সুস্থ আছেন এবং জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাদিমিকে হত্যার লক্ষ্যেই এ হামলা চালানো হয়েছিল। কিন্তু তিনি অক্ষত আছেন, হামলা ব্যর্থ হয়েছে।

ইরাকে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফল ঘিরে রাজধানী বাগদাদে সহিংস বিক্ষোভের পরই এ হামলা হলো প্রধানমন্ত্রীর বাসভবনে।

অক্টোবরের ভোটের ফলের বিরোধিতা করে বিক্ষোভ করে আসছে ইরানসমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। নির্বাচনে গোষ্ঠীটির পরাজয়ের পর থেকেই ভোট কারচুপি ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ করছেন তারা।

রাজধানীর গ্রিন জোনে কাদিমির বাসভবনে হামলার দায় কোনো গোষ্ঠী এখনও স্বীকার করেনি। সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলটিতে সরকারের বিভিন্ন কার্যালয় ও বিদেশি দূতাবাস অবস্থিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইরাকের প্রধানমন্ত্রী ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন

আপডেট টাইম : ১০:২৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১