ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকা সভা স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর কারণে ধর্মঘট করেছে পরিবহন মালিকরা। পরিবহন ধর্মঘটের ইস্যু নিয়ে আজ সকালে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৪০ মিনিট আগে তা স্থগিতের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল ৫টা ২০ মিনিটে সভা স্থগিতের তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, আজকে সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে হবে না। পরে যেদিন সভা হবে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল।

সভার সংবাদ পরিবেশনের জন্য বিকেল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা আসতে শুরু করেন। তাদের উপস্থিতির মধ্যেই হঠাৎ সভা স্থগিতের ঘোষণা আসে।

এদিকে, ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে যে ধর্মঘট চলছে তা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন।

দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ফেডারেশনের নেতারা তাদের দাবি আদায়ে এ অবস্থান নেন।

সাক্ষাৎ শেষে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব বলেন, হয় জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, নয়তো ভাড়া বাড়াতে হবে। দুটির একটি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকা সভা স্থগিত

আপডেট টাইম : ১০:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১