ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক জব্দ করা জাহাজে ইরানের জন্য ‘উপহার’ পাঠাচ্ছিল চীন, ক্ষুব্ধ ট্রাম্প রোহিঙ্গা সঙ্কট নিরসনে চীনের সহযোগিতা কামনা বিএনপির ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম বাড়ছে নদীর পানি : কৃষকদের দ্রুত ধান কাটার অনুরোধ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আরও যেসব সুবিধা পান সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

সিংহের লেজ ধরে ঘুরতে বের হলেন শিল্পপতির মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ আর দশটা সাধারণ প্রাতঃভ্রমণের মতো বেশ খোশমেজাজেই সিংহের লেজ ধরে ঘুরতে বেড়িয়েছেন ভারতের বিজনেস টাইকুন হর্ষ গোয়েঙ্কার মেয়ে বসুন্ধরা পাটনি। মেয়ের এই দুঃসাহসিক ভ্রমণের ভিডিও শেয়ার করেছেন স্বয়ং হর্ষ গোয়েঙ্কা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা শুক্রবার তার ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেন।ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্যাটস মাই ডটার। ক্যান ইউ ইমাজিন তার মাদার।’ শেষে একাধিক ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

তবে কবে এবং কোথা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ভিডিওতে দেখা গেছে, মাথায় হ্যাট পরিহিত বসুন্ধরা পাটনি একটি পূর্ণবয়স্ক সিংহের লেজ ধরে জঙ্গলের রাস্তায় হাঁটছেন।

এদিকে, ওই ভিডিও টুইটারে পোস্ট করার পর তা ভাইরাল হয়। ভিডিও দেখে অনেকেই বসুন্ধরার সাহসের তারিফ করেছেন।

এই ধরনের ট্যুর দক্ষিণ আফ্রিকার জাতীয় উদ্যানগুলোতে জনপ্রিয়। যেখানে মানুষ বণ্য পরিবেশে প্রশিক্ষিত এবং বন্দি অবস্থায় বেড়ে উঠা ‘সিংহের সঙ্গে হাঁটার’ অভিজ্ঞতা পেতে পারেন।

তবে এই ধরনের ট্যুর নিয়ে ব্যাপক বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন এই ধরনের ট্যুর পশু নির্যাতনের ইঙ্গিত বহন করে।আবার কারো কারো ধারণা এই ধরনের পর্যটন সিংহের অস্তিত্ব রক্ষায় সাহায্য করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি

সিংহের লেজ ধরে ঘুরতে বের হলেন শিল্পপতির মেয়ে

আপডেট টাইম : ০৯:২৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১