ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যেভাবে ৩০০ কোটির মালিক হলেন গৃহহীন যুবক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাস্তায় রাস্তায় কাজের আশায় ঘুরতেন তিনি। ছিল না মাথা গোঁজার ঠাঁই। রাস্তায় কিংবা পার্কের বেঞ্চে শুয়েই রাত কাটাতে হতো তাকে। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে আজ তিনি কোটি কোটি টাকার মালিক।

না, কোনো জাদুকাঠির ছোঁয়া নয়, বরং পরিশ্রম আর বুদ্ধির জোরেই নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন যুক্তরাষ্ট্রের যুবক নিক মকুটা। ব্রিটিশ গণমাধ্যম মিরর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ২১ বছর বয়সে দাদির দেওয়া ৫০০ ডলার পকেটে নিয়ে রোমানিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন নিক। প্রথমে নিক ভেবেছিলেন, এই অর্থে কিছুদিন হয়তো কেটে যাবে। আর সেই সময়েই মধ্যেই একটা কাজ জুটিয়ে নেবেন।

কিন্তু অল্প সময়েই নিকের ভুল ভেঙে যায়, যখন ট্যাক্সিতে উঠে ১০০ ডলার ভাড়া হিসেবে মেটাতে হয়। ভাল ইংরেজিও তখন বলতে পারতেন না নিক। দাদির দেওয়া ৫০০ ডলার থেকে ১০০ ডলার ট্যাক্সি ভাড়া দেওয়ার পর হাতে থাকে মাত্র ৪০০ ডলার। সেটা নিয়ে যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় কাজের আশায় ঘুরতেন তিনি। রাত কাটাতেন রাস্তার ধারে বা পাবলিক পার্কের কোনো বেঞ্চে শুয়ে।

এভাবে এক সময় পার্কিং লটে গাড়ি রক্ষণাবেক্ষণের কাজ পান নিক। তা দিয়ে দিনের খাবার জুটে যেত। তাও আধপেটা। দোকানে গিয়ে বার্গারে চিজ দিতে নিষেধ করতেন নিক, যাতে বেশি খরচ না হয়। গাড়ি রক্ষণাবেক্ষণ করতে করতেই ইংরেজি ভাষা ভালোভাবে রপ্ত করেন নিক। রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে লাইসেন্স জোগাড় করে ফেলেন। তাতেও খুব বেশি আয় হচ্ছিল না। ২০১৩ সালে পরিচিত কয়েকজনকে দেখে অনলাইনে ইলেক্ট্রনিক সামগ্রী বিক্রি শুরু করেন। আর তাতেই বাজিমাত করেন নিক। প্রথম মাসেই প্রায় ৩ লাখ ডলার আয় করেন তিনি।

এখন তিনি প্রায় তিনশো কোটির মালিক নিক। যুক্তরাষ্ট্রে একাধিক ফ্ল্যাট রয়েছে তার। রয়েছে চারটি বিলাসবহুল গাড়ি। বাড়ি থেকেই কাজ করেন আর কোটি কোটি আয় করেন। ব্যর্থতাকে ভয় না পাওয়া এবং হার না মানা মানসিকতাই তাকে এতদূর নিয়ে এসেছে বলে মনে করেন ৩৭ বছর বয়সী এই যুবক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যেভাবে ৩০০ কোটির মালিক হলেন গৃহহীন যুবক

আপডেট টাইম : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১