ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দুর্ভোগ বিবেচনায় ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সেতুমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের আহবান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি এ আহবান জানান।

ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহণ মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট আজ থেকে শুরু হয়েছে। সকাল থেকে সড়কে কোনো বাস ও পণ্যবাহী ট্রাক দেখা যাচ্ছে না। এতে অচল হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগে পড়েছেন সড়কে চলাচলকারীরা।

আগামী ৭ নভেম্বর (রোববার) বিআরটিএর ভাড়া পুনঃনির্ধারন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বলেন, সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুতে সর্বশেষ ২০১১ সালে টোলহার বাড়ানো হয়েছিল, দীর্ঘ ১০ বছর পর এই সেতুর টোলহার বাড়ানো হয়েছে। অন্যদিকে ২০০৮ সালে মুক্তারপুর সেতু চালু হবার পর এই প্রথম সেখানে টোলহার বাড়ানো হয়েছে।

সেতুমন্ত্রী বাস্তবভিত্তিক ও যৌক্তিক হারে টোলহার বৃদ্ধির বিষয়টি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দুর্ভোগ বিবেচনায় ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সেতুমন্ত্রীর

আপডেট টাইম : ০২:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১