ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নয় বছরের শিশুর বুদ্ধিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল বাবা-মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঝড়ের কারণে বিদ্যুৎ ছিল না বাড়িতে। বিদ্যুৎ সমস্যা দূর করতে জেনারেটর ভাড়া করেছিলেন এক দম্পতি। কিন্তু সেই জেনারেটরই যে কাল হবে তা ভাবতেই পারেননি তারা।

জেনারেটর থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাসে প্রাণ যেতে বসেছিল তাদের। তবে নয় বছরের মেয়ের সময়োচিত ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপে প্রাণে বেঁচে যান তারা।

সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রকটনে চলতি বছরের ২৮ অক্টোবরে এই ঘটনা ঘটে।

সিএনএনকে জেলিন বারবোসা ব্রান্ডাও নামের ওই শিশুটি জানায়, ওইদিন রাতে ঘুমাতে চলে গিয়েছিল সে। হঠাৎ বাবার চিৎকার শুনে দৌঁড়ে বাবার কাছে গিয়ে দেখে, তার মা অচেতন হয়ে গেছে। বাবাও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিলেন।

এ সময় বাবার মোবাইল ফোন নিয়ে জরুরি সেবার নম্বরে ফোন দিতে গিয়েছিল সে। কিন্তু বাবার আইফোন ফেস লক করা ছিল। এই পরিস্থিতিতেও বুদ্ধি হারায়নি জেলিন। বাবার মুখের কাছে ফোন ধরে ফোনটি আন লক করে জরুরি পরিষেবায় ফোন দেয় সে।

এর পর সাত বছর বয়সী বোনকে নিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে যায় জেলিন। পরে তার বাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জেলিনের তাৎক্ষণিক নেওয়া সিদ্ধান্তই তার বাবা-মায়ের প্রাণ বাঁচিয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

মার্কিন কনজিউমার প্রোডাক্টস সেফটি কমিশন সতর্ক করেছে যে, বাতাসে ১৫০ থেকে ২০০ পিপিএমের উপরে কার্বন মনোঅক্সাইডের উপস্থিতর কারণে সাময়িকভাবে জ্ঞান হারানো থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নয় বছরের শিশুর বুদ্ধিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল বাবা-মা

আপডেট টাইম : ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১