ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব — তথ্য ও সম্প্রচারমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে এবং আমরা বিশ্বাস করি, নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব কারণ দেশের অর্ধেক জনসংখ্যা নারী।
আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

রাঙ্গুনিয়ায় এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার পৌর অডিটোরিয়ামে উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী পলাশী মুৎসুদ্দির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলুফার আকতারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খাঁন এমপি।

সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, ‘নারী উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার যত কাজ করেছে অন্য কোনো সরকার তা করেনি। বাংলাদেশে আরো নেত্রী আছে, তারা নারী উন্নয়নের জন্য কিছুই করেনি, বিএনপি ও তাদের নেত্রী খালেদা জিয়াও কোনো কাজ করেননি। উনারা শুধু নিজের উন্নয়নের কাজ করেছেন।’

ড. হাছান মাহ্‌মুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যেভাবে নারী উন্নয়ন হয়েছে তা পৃথিবীর সামনে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়। আজ থেকে ১৫-২০ বছর আগে কেউ ভাবেনি একজন মহিলা ডিসি-এসপি হবেন। কিন্তু আজকে বাংলাদেশের অনেক ইউএনও নারী, অনেক জেলার ডিসিও নারী। এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন।
বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর অভাবনীয় ক্ষমতায়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়ন শুরু হয়েছিল ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা যখন জনগণের রায়ে প্রথম সরকারের দায়িত্বভার নিয়েছিলেন। আমাদের নেত্রী হাইকোর্টের জজ নিয়োগ দিয়েছিলেন নারী, হাইকোর্টের আপিল বিভাগের জজও নিয়োগ দেন নারীকে। এখন অনেক মন্ত্রণালয়ের নারী সচিব দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
মন্ত্রী বলেন, শুধু সরকারি ক্ষেত্রেই নয়, গ্রামগঞ্জ সবখানে নারীর ক্ষমতায়ন হয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে এক তৃতীয়াংশ নারী সদস্য নিশ্চিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। সন্তান জন্মের পর আগে অভিভাবকের জায়গায় শুধু পিতার নাম লেখা হতো, এখন মায়ের নামও লেখা হয়।

হাছান মাহ্‌মুদ বলেন, বাংলাদেশের নারীরা কখনো দাবি দেননি স্বামী পরিত্যক্তা ভাতা দেয়ার জন্য। কিন্তু জননেত্রী তা চালু করেছেন। ইউরোপেও এই ভাতা নেই। মাতৃত্বকালীন ভাতাসহ নারী উন্নয়নে শেখ হাসিনা যেসব ভাতা চালু করেছেন তা পৃথিবীর জন্য উদাহরণ। ছেলেমেয়েরা স্কুলে গেলে মোবাইল ফোনে মায়ের কাছে উপবৃত্তির টাকা চলে যাচ্ছে।
নারীর উন্নয়নে আওয়ামী লীগ সরকারের যেই অবদান সেটি ভোটের সময়ও নারীদের মনে রাখতে হবে, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান। এদেশের নারী সমাজ যাতে ভোট আসলে নৌকা প্রতীক ভুলে না যায়, সেজন্য গ্রামেগঞ্জে মহিলা আওয়ামী লীগের নেত্রীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, বলেন তিনি।
সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলু আরা ইউসুফ ও সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত যথাক্রমে উদ্বোধনী ও প্রধান অতিথির বক্তব্য রাখেন। রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌর মেয়র শাহজাহান সিকদার বিশেষ অতিথির বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব — তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১