ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সামাজিক পরিমণ্ডলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শান্তির ধর্ম ইসলামের অনুসারী হতে পারে না — ধর্ম প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান  বলেছেন, ইসলাম শান্তির ধর্ম ও পরিপূর্ণ জীবন বিধান। এ ধর্মে সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো স্থান নেই। যারা সামাজিক পরিমণ্ডলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ইসলাম কায়েম করতে চায়, তারা কখনো শান্তির ধর্ম ইসলামের অনুসারী হতে পারে না।
প্রতিমন্ত্রী আজ আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন  মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে করণীয়’ শীর্ষক  সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,  ইসলাম সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। তাই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ, উপাসনালয় ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে কোনোরূপ ব্যঙ্গ-বিদ্রুপ করা কোনো মুসলমানের জন্য সমর্থনযোগ্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত না করে কোনো জাতি উন্নতি করতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতির অনুপস্থিতিতে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয়, সামাজিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে  সোনার বাংলা প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে শোষণ ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে সরকারর কাজ করছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কাজী এনামুল হাসান।

এর আগে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিবের সংবর্ধনা ও বিদায়ী সচিবের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সামাজিক পরিমণ্ডলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শান্তির ধর্ম ইসলামের অনুসারী হতে পারে না — ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১