ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

ইসলাম-বিরোধী কথা বলা সহ্য করা হবে না : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০১৬
  • ৩৯৮ বার

জঙ্গিবাদ একটি সামাজিক ব্যাধি উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ধর্মের বিরুদ্ধে কথা বলায় সেন্টিমেন্টে লাগে। তাই বলে কেউ জঙ্গিবাদের নামে ইসলামের ক্ষতি করার চেষ্টা করলে তা সহ্য করা হবে না। ব্লগার হবেন, লিখবেন। কিন্তু ইসলাম ও নবীকে নিয়ে কটূক্তি ফৌজদারি অপরাধ। তা সহ্য করা হবে না।

রোববার সন্ধ্যায় রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ারি বিভাগের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, জেহাদি দল গঠন করে যারা কথিত খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তারা বিকৃত মানসিকতার। জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে। এজন্য মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

দেশের জন্য কাজ করতে হলে পুলিশকে জনগণের সঙ্গ নিয়েই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করে আইজিপি বলেন, জনগণ ও পুলিশ এক সঙ্গে কাজ করবে। রুট লেভেলে কাজ করতে গিয়ে জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব লক্ষ্য করেছি।। কিন্তু এই দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা যাবে না। জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে পুলিশকে কাজ করতে হবে।

শহিদুল হক বলেন, অনেকেই মনে করেন পুলিশ যাচ্ছেতাই করতে পারে।। কিন্তু আসলে তা ঠিক নয়। আর এই ধারণা পুলিশকেই দূর করতে হবে। পুলিশের অনেক সমস্যা ও সীমাবদ্ধতা আছে। সেগুলোও জনগণকে উপলদ্ধি করার প্রয়োজন বলে মন্তব্য করেন পুলিশ প্রধান।

জনগণের দেয়া করের টাকায় পুলিশের বেতন হয়, জনগণের নিকট পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের দালালের ন্যায় ব্যক্তি স্বার্থে না জড়িয়ে কাজে মনোযোগী হতেও পরামর্শ দেন তিনি।

ওয়ারি থানার ডিসি (উপ-পুলিশ কমিশনার) নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, সংসদ সদস্য সানজিদা খানম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

ইসলাম-বিরোধী কথা বলা সহ্য করা হবে না : আইজিপি

আপডেট টাইম : ১১:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০১৬